Monday, April 29, 2013

হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহ.-এর জীবনী

জন্ম ও বংশ পরিচয়ঃ হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলবী (রহ.) ১৭০৩ ইংরেজি বৃহস্পতিবার সূর্যোদয়ের সময় উত্তর ভারতে অবস্থিত (তাঁর নানাবাড়ি ) মুজাফফর নগর জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর মূল নাম আহমদ, উপাধী আবুল ফয়েজ, ঐতিহাসিক নাম আযীমুদ্দীন। তবে তিনি ওয়ালীউল্লাহ নামেই জগদ্বিখ্যাত। তাঁর পিতা শাইখ আব্দুর রহীম বংশগত দিক থেকে হযরত উসমান (রা.)-এর বংশধর, মতান্তরে হযরত উমর (রা.)-এর বংশধর। তাঁর মাতা ইমাম মুছা আল কাযিমের বংশধর।

শিক্ষাকালঃ শৈশবেই তাঁর আচার-আচরণ ও সময়ানুবর্তিতার মধ্যে ভবিষ্যত মাহাত্মের আভাস পাওয়া যায়। জযবে লতীফ নামক গ্রন্থে শাহ্‌ সাহেব নিজেই উল্লেখ করেছেন যে, যখন আমার পাঁচ বছর বয়স, তখন মক্তবে ভর্তি হই এবং পিতার নিকট ফার্সি শিক্ষা করি। সাত বছর বয়সে আমার পিতা আমাকে নামায পড়ার আদেশ দেন এবং ঐ বছরই পবিত্র কুরআনের হিফজ সমাপ্ত করি। অতঃপর পনর বছর বয়সের মধ্যেই তাফসীর, হাদীস, ফিকাহ, উসূলে ফিকাহ, তর্কশাস্ত্র, কালাম, চিকিৎসা বিজ্ঞান, জ্যামিতি ইত্যাদি বিষয়ে পূর্ণ জ্ঞান অর্জন করি। চৌদ্দ বছর বয়সে স্বীয় পিতার হাতে বায়আত গ্রহণ করি এবং এ বছরে আমি বিবাহ করি। বিবাহের মাত্র দু'বছর পর পিতার ইন্তেকাল হয়।

কর্মজীবনঃ পিতার ইন্তেকালের পর শাহ্‌ সাহেব মাদ্রাসায়ে রহীমিয়াতে অধ্যাপনার কাজে নিযুক্ত হন। এ সময় দীর্ঘ বার বছর যাবত শাহ্‌ সাহেব তাঁর পরিবার ও সমাজকে পর্যবেক্ষণ করেছেন এবং বহু উথান-পতন দেখার পর উপলদ্ধি করতে পেরেছিলেন যে, মুসলিম জাতিকে চলমান সমাজের অন্ধতা ও গোমরাহী থেকে বাঁচাতে হলে তিনটি বিষয় একান্ত প্রয়োজনঃ
(১) যুক্তি দর্শনঃ শাহ্‌ সাহেব উল্লেখ করেন যে, তৎকালে মুসলমানেরা গ্রীক দর্শনের প্রতি ঝুঁকে পড়েছিল। আর এই দর্শনের মূল ভিত্তি হল তর্কশাস্ত্র। ফলে তখন মুসলিম সমাজে নানা রকম ফিত্না-ফাসাদের অনুপ্রবেশ ঘটে। সুতরাং সমাজকে এ রোগ থেকে মুক্ত করতে হলে, যুক্তি-দর্শন শিক্ষা করা একান্ত প্রয়োজন। 

(২) আধ্যাত্মিক দর্শন বা তত্ত্বদর্শনঃ সে যুগের মুসলমানেরা কুরআন-সুন্নাহকে উপেক্ষা করে শুধু আধ্যাত্মিক সাধনাকে সাফল্যের চাবিকাঠি মনে করত। এমনকি সূফীদের অনুমোদন ছাড়া তারা কোন কিছুই সত্য বলে বিশ্বাস করত না। তাই যুগের প্রেক্ষাপটে আধ্যাত্মিক সাধনা তৎকালীন শিক্ষা ব্যবস্থার একটি অংশ বলে বিবেচিত হত।

(৩) ইলম বির-রিওয়ায়াহঃ অর্থাৎ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাধ্যমে যে জ্ঞান অর্জন হয়েছিল, এর মধ্যে কুরআনই প্রধান।

শাহ্‌ সাহেব বলেন, উক্ত তিনটি বিষয় ছাড়াও তৎকালীন যুগের শিক্ষিত ব্যক্তিরা আত্মকেন্দ্রিকতার রোগে আক্রান্ত হয়েছিল। কোন জটিল বিষয়ের সম্মুখীন হলে, কেউ কারো সাথে আলাপ-আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করত না। ছোট বড় সবাই নিজ নিজ ধারণা অনুযায়ী শরীয়ত সংক্রান্ত বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করত। এ অবস্থার প্রেক্ষিতে তাঁকে উপযুক্ত তিনটি বিষয়ের প্রতি মনোনিবেশ করতে হয়েছে। বার বছর যাবত আলোচনা, পর্যালোচনা ও গবেষণার পর সংস্কার দ্বারা সত্যোদ্বারকে তাঁর বিপ্লবী আন্দোলনের কর্মসূচী হিসেবে গ্রহণ করেন এবং এ ব্যাপারে তিনি মৌলিকভাবে দুটি বিষয়ের প্রতি অধিক গুরুত্তারোপ করেনঃ

(১) মানুষের ব্যবহারিক জীবন সম্পর্কে কুরআনের দৃষ্টিভঙ্গিই প্রকৃত  পক্ষে কুরআনের অলৌকিকত্ব। পবিত্র কুরআনের এ ব্যবহারিক মূল্যায়নের প্রতিষ্ঠাকে তিনি তাঁর শিক্ষা সংস্কারের বুনিয়াদ রূপে গ্রহণ করেছিলেন।

(২) সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্যের অভাবকে সমাজ-রাষ্ট্র ও জাতীয় জীবনের নৈতিক ব্যবহারিক বিপর্যয় ও বিশৃঙ্খলার কারণ বলে তিনি নির্দেশ করেছিলেন।

শাহ্‌ সাহেব এই দুইটি বিষয়কে সামনে রেখে তাঁর আন্দোলনের পথে যাত্রা শুরু করেন। তিনি ঘোষণা করেন যে, যদি কুরআনের অলৌকিকত্ব একমাত্র তাঁর ভাষাগত অলংকারেই সীমাবদ্ধ হয়, সেক্ষেত্রে কেবল নির্দিষ্ট সংখ্যক লোক ব্যতীত আর সবাই কুরআনের মাধুর্য থেকে বঞ্চিত থাকবে। তাই তিনি কুরআনের ব্যবহারিক দিক ও অর্থনৈতিক সমতাকেও তাঁর সংস্কারকমূলক কর্মসূচীর অন্তর্ভুক্ত করেছিলেন। সাধারণভাবে নৈতিক জীবনবোধই হচ্ছে আধ্যাত্মিকতার ভিত্তি। আর নৈতিকতার বিকাশ তখনই ঘটবে, যখন অর্থনৈতিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হওয়া যাবে। কিন্তু মানব জীবনের সাথে জীবিকার এই অবিচ্ছেদ্য সম্পর্ক কেউ কোনদিন উপলদ্ধি করেনি। ফল হয়েছে এই যে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা সারশূন্য হয়ে পড়েছে। বিদ্বান ও আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন ব্যক্তিরা দেশের রাজনীতি থেকে মুক্ত থাকাকেই জীবনের সাফল্য বলে মনে করত। পক্ষান্তরে শাহ্‌ সাহেব এ বাস্তবতাকে হকের নিরিখে বিচার করেছেন। তাঁর লিখিত গ্রন্থ 'হুজ্জাতুল্লাহিল বালেগাহ'-তে এ বিষয়ে বার বার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মোটকথা সমাজ জীবনে অর্থনৈতিক ভারসাম্য বিধান একান্ত জরুরী। কারণ, জীবিকা সংস্থানের দুশ্চিন্তা থেকে অবকাশ লাভের পরেই মানুষ নীতি, আদর্শ ও অন্যান্য দিকের উন্নতির প্রতি মনোযোগ দিতে পারে। নচেৎ মানবজীবন পশুজীবনে পরিণত হওয়া স্বাভাবিক। শাহ্‌ সাহেব এ সত্য উপলব্ধি করে মুসলিম মিল্লাতকে এ ঘোর অমানিশা থেকে মুক্ত করার লক্ষ্যে এ বিষয়ে সুষ্ঠু ও তত্ত্বমূলক গবেষণার জন্য তৈরী হন। কিন্তু এর জন্য প্রয়োজন হাদীস শাস্ত্রে পূর্ণ পাণ্ডিত্য। দিল্লীতে আশানুরূপ হাদীস গ্রন্থ না থাকায় তাঁকে হিজাযে সফর করতে হয়।

হিজায সফরঃ শাহ্‌ সাহেব নিজে উল্লেখ করেন, দীর্ঘ বার বছর যাবত এ সকল বিষয়ে গবেষণা করার পর মক্কা-মদীনায় সফরের প্রতি আমার প্রবল আগ্রহ জন্মে। সুতরাং ১১৪৩ হিজরীতে মক্কা শরীফ চলে যাই এবং দু'বছর  সেখানে অবস্থান করে শায়খ আবু তাহির ও অন্য আলেমগণের নিকট হাদীস অধ্যয়ন করি। তিনি শায়খ আবু তাহির থেকে তাসাউফ-এর খিরকা লাভ করে ১১৪৫ হি. সনে দিল্লীতে ফিরে এসে সংস্কার আন্দোলন শুরু করেন।
সংস্কার আন্দোলনের জন্য ফিকাহ ও হাদীস শাস্ত্রে স্বাধীনভাবে ইজতেহাদের যোগ্যতা অর্জন করা আবশ্যক। মক্কা-মদীনায় অবস্থান করে শাহ্‌ সাহেব এই বিষয়ে পূর্ণ যোগ্যতা অর্জন করেন। তাঁর দাবী ছিল, বাদশাহ আকবরের উদার নীতিতে যে নিয়ম ও রীতির প্রচলন হয়েছিল, তা পরিবর্তন করে নতুনভাবে শাসন ব্যবস্থা তৈরি করা একান্ত প্রয়োজন। এ দাবীকে সামনে রেখে তিনি তাঁর আন্দোলনের কর্মসূচী পেশ করেন। তাঁর কর্মসূচীকে মোটামোটি আটটি ধারায় বিভক্ত করা যায়।

(১) মুসলিম জাতির আকীদার সংশোধন ও কুরআনের প্রতি আহবানঃ প্রকৃতপক্ষে কোন দেশে সংস্কার আন্দোলন দ্বারা মানুষের আত্মশুদ্ধি করা অত্যন্ত কঠিন ব্যাপার। এর জন্য প্রয়োজন আম্বিয়ায়ে কিরামের সংস্কার ধারা বজায় রেখে দ্বীনের পূর্ণ জাগরণ সৃষ্টি করা। সম্রাট আকবরের প্রবর্তিত তথাকথিত উদার নীতির ফলে মুসলমানদের ঈমান-আকীদার ক্ষেত্রে যে বিশৃঙ্খলা বিরাজ করছিল, তা সকলেরই জানা। সহজ-সরল মুসলিম জাতির বিভিন্ন ভাবধারা ও দর্শনপন্থীদের সাথে মেলামেশার ফলে, বিশেষ করে সম্রাট আকবরের আমলে হিন্দু সংস্কৃতির একক প্রাধান্যের কারণে ভারতবর্ষে শুধু নামধারী মুসলমানদের অস্তিত্ব ছিল। ইসলামী ধ্যান-ধারণা, ইসলামী আকীদা-বিশ্বাসের সাথে তাদের ব্যবধান ছিল আকাশ-পাতাল।
শাহ্‌ সাহেব এ সত্যকে উপলব্ধি করে এ সিদ্ধান্তে উপনীত হন যে, এ বিপর্যয় থেকে মুসলিম জাতিকে হেফাজত করতে হলে ব্যাপকভাবে কুরআনের দাওয়াত প্রচার করতে হবে। মহাগ্রন্থ আল-কুরআন সার্বজনীন ও আন্তর্জাতিক। যে কোন যুগে যে কোন স্থানে এর বৈপ্লবিক নীতিকে অনুসরণ করলে, ইসলামের প্রাথমিক যুগের (খুলাফায়ে রাশেদীনের) ন্যায় নব জাগরণের সূচনা সম্ভব। এ কাজের আঞ্জাম দিতে গিয়ে তিনি সর্বপ্রথম ফার্সি ভাষায় কুরআনের অনুবাদ করেন। যার নাম 'ফুতূহুর রহমান'। এ কাজ করতে গিয়ে তাঁকে অনেক বিপদের সম্মুখিন হতে হয়েছে। এক শ্রেণীর আলেম তো বলেই উঠলেন, কুরআনের ভাষান্তর দ্বারা এর অলৌকিকত্ব ও মাধুর্যতা ক্ষুণ্ণ হয়। সুতরাং এ কাজ কুফরীর সমতুল্য। এক পর্যায়ে শাহ্‌ সাহেবের বিরুদ্ধে কুফুরী ফতোয়া দেয়া হয়। কিন্তু এ কথা চির সত্য যে, "কুকুরের ঘেউ ঘেউ চন্দ্রের আলোকে নেভাতে পারে না"। তাই তাঁর অবদান পৃথিবীতে স্বীকৃত রূপে বিরাজমান রইল।

(২) ক. জনসাধারণের মাঝে হাদীস ও সুন্নাহ ব্যাপকভাবে প্রচার ও প্রসার ঘটানোঃ
এ বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমে জানতে হবে, দ্বীনের মধ্যে হাদীসের গুরুত্ব কতটুকু? হাদীসের প্রচার ও তার সংরক্ষণ প্রয়োজন কেন? হাদীস সম্পর্কে অজ্ঞ থাকা বা অবহেলা প্রদর্শনে কী ক্ষতি?
প্রকৃতপক্ষে হাদীস হলো উম্মতের ইমান-আকীদার জন্য মানদণ্ড তথা মাপকাঠি স্বরূপ। শাহ্‌ সাহেবের প্রথম কর্মসূচী ছিল-কুরআনের প্রতি আহবান। এ কাজের জন্য হাদীসের প্রয়োজন কতটুকু তা আর আলোচনার অপেক্ষা রাখে না। তার কারণ, পবিত্র কুরআনের ব্যাখ্যাই হলো সুন্নতে নববী। এরশাদ হচ্ছে, "রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ"।
ভারতে যে শিরক-বিদআতের সয়লাব দেখা দিয়েছিল, তার একটা কারণ এও ছিল যে, হাদীস ও সুন্নতে নববীর প্রতি অবহেলা ও অবজ্ঞা প্রদর্শন করা হত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, "যখন কোন সম্প্রদায় একটি বিদআতে লিপ্ত হয়, তখন তাদের থেকে একটি সুন্নাত উঠিয়ে নেয়া হয়"। (মিশকাত) শাহ্‌ সাহেব সমাজ থেকে শিরক-বিদআতের প্রচলন রহিত করার জন্য সুন্নাতে নববী এবং হাদীসশাস্থের ব্যাপক প্রচার প্রসার শুরু করেন। মূলতঃ তিনিই উপমহাদেশে সর্বপ্রথম হাদীসের দরস চালু করেন। হাদীসের ক্ষেত্রে তাঁর অনেক অবদান রয়েছে। তন্মধ্যে তাঁর লিখিত মুছাফফা, মুছাওয়া, শরহে তরজমায়ে সহীহ বুখারী, আল-ফসলুল মুবীন মিন হাদীসিন নাবিয়্যিল আমিন ইত্যাদি গ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য।

খ. ফিকাহ ও হাদীসের মাঝে সমন্বয়ঃ যুগ যুগ ধরে মুসলমানেরা হাদীস ও ফিকাহের চর্চা করে আসছে, কিন্তু তা ছিল বিচ্ছিন্ন ভাবে। শাহ্‌ সাহেব সর্বপ্রথম হাদীস ও ফিকহের মাঝে সমন্বয় সাধন করেন।

(৩) যুক্তিপূর্ণ ব্যাখ্যার আলোকে কুরআনিক দৃষ্টিভঙ্গির উপস্থাপন এবং সুন্নাতে নববীর রহস্য উৎঘাটনঃ অনেকে ধারণা করে থাকেন যে, শরীয়তের হুকুম-আহকাম কোন উদ্দেশ্যের উপর প্রতিষ্ঠিত নয়। কাজের সাথে তার ফলাফলের কোন সম্পর্ক নেই। এ ধারণা ভূল। ইজমা, কিয়াস ও খাইরুল কুরুন উক্ত মতবাদকে খণ্ডন করেছে। যেমন, নামায। এ হুকুম আল্লাহকে স্মরণ করা এবং তার মুনাজাতের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। গরীব ও অসহায়দের অভাব অনটন দূর করা এবং অন্তর থেকে কৃপণতার ছাপ মুছে ফেলার জন্য যাকাতের বিধান দান করা হয়েছে। অন্তরকে কুপ্রবৃত্তির প্রভাব থেকে মুক্ত রাখার জন্য সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে। আল্লাহর বাণীর ব্যাপক প্রচার প্রসার এবং ফিতনা-ফাসাদ দূর করার লক্ষ্যে জিহাদের ঘোষণা দেয়া হয়েছে, প্রভৃতি। অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদেশ-নিষেধের মাঝেও কোন কোন রহস্য লুক্কায়িত রয়েছে। যেমন যোহরের পূর্বে চার রাকাত নামায সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
"ঐ সময় আকাশের দ্বার উন্মুক্ত করা হয়, আমার ইচ্ছে হয় এ সময় যেন আমার নেক আমল উর্ধ্বারোহণ হয়"।
এভাবে প্রত্যেক হুকুমের মাঝে কোন না কোন রহস্য লুকায়িত রয়েছে। এক শ্রেণীর মানুষ মনে করত, ইসলামী হুকুম-আহকাম যুক্তির আলোকে বিশ্লেষণ করা এবং এগুলোর রহস্য উদঘাটন করা ইসলামের জন্য ক্ষতিকারক। শাহ্‌ সাহেব বলেন, এ ধারণা ভুল। কারণ যুক্তির আলোকে ইসলামী হুকুম আহকামের বিচার বিশ্লেষণ করলে ক্ষতি নয় বরং উপকার হবে। যেমন আমলের প্রতি আগ্রহ বাড়বে, এছাড়া ফিকহী ইজতিহাদের ক্ষেত্রে যথেষ্ট সুযোগ-সুবিধা সৃষ্টি হবে। এদিকে লক্ষ্য করে শাহ্‌ সাহেব এ কাজকে তাঁর বিপ্লবী কর্মসূচীর অন্তর্ভুক্ত করেন।

(৪) ইসলামী খিলাফতের ব্যাখ্যা ও তার সত্যতা প্রমাণ এবং বিরুদ্ধবাদীদের সমূচিত জবাবঃ আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। সাথে সাথে পৃথিবীর পরিচালনা সুষ্ঠুভাবে আঞ্জাম দেয়ার জন্য যে দায়িত্ব দিয়েছেন তা হল 'খিলাফত'। এই খিলাফত মানব জীবনের একটি মৌলিক বিষয়। এর মধ্যে নিহিত রয়েছে বহু কল্যাণকর দিক। শাহ্‌ সাহেব এর গুরুত্ব ও প্রয়োজনীতা জনসাধারণের মাঝে এমনভাবে উপস্থাপন করেছেন, যার নজীর নেই। তিনি তাঁর 'ইযলাতুল খিফা' নামক গ্রন্থে খিলাফতের ব্যাখ্যা এভাবে দিয়েছেন,

"খিলাফত অর্থ- সাধারণের ক্ষমতা লাভ করায় ইলমে দ্বীনকে জিন্দা করার মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের নীতি-বিধান ও জিহাদ এবং তার সংশ্লিষ্ট বিষয়াদি যেমন সৈন্য বিন্যাস, যোদ্ধা তৈরি ইত্যাদি সংস্থাপনের জন্য এবং দণ্ডবিধি প্রয়োগ করা, জুলুম-শোষণ বিনাশ করা, সুপথের আদেশ ও কুপথের নিষেধ প্রভৃতিকে কায়েম করা হযরত রসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্থলাভিষিক্ত রূপে"।

এসময় আরো একটি বিষয় মুসলমানদের মাঝে ভয়াবহ আকার ধারণ করেছিল, তা হল খিলাফতে রাশেদা সম্পর্কে বিভিন্ন ধরণের সন্দেহ প্রকাশ। শাহ্‌ সাহেব বিরুদ্ধবাদীদের এসকল ভ্রান্ত ধারণাকে এমন ভাবে খণ্ডন করেন, যা যথাযথই যুক্তিযুক্ত ছিল। তাঁর সব গুলি যুক্তিই ছিল কুরআন হাদীসের ভিত্তিতে প্রণীত। তিনি এ ব্যাপারে একটি গ্রন্থ ও রচনা করেন, তার নাম ' ইযালাতুল খিফা আন-খিলাফাতিল খুলাফা'।

(৫) শ্রমজীবীদের উপর থেকে অত্যধিক চাপ রহিত করা এবং শ্রমিক শ্রেণীর শ্রমের যথাযথ মূল্যায়ন দানঃ শাহ্‌ সাহেব বলেন, শ্রমজীবীদের উপর থেকে চাপ রোধ করা ব্যতিত সমাজে ভারসাম্য সৃষ্টি হতে পারে না। (বাস্তব প্রমাণ, সোভিয়েত ইউনিয়নের পতন)। অতীতে রোম পারস্যে যে নৈতিক অধঃপতন নেমে এসেছিল, তারও মূল কারণ ছিল শ্রমিক নিপীড়ন। সুতরাং সমাজে ভারসাম্য ফিরিয়ে আনতে হলে কুরআনের সেই বৈপ্লবিক চেতনা ফিরিয়ে আনতে হবে। শাহ্‌ সাহেব সেই চেতনাকে ফিরিয়ে আনার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেন।

(৬) উম্মতে মুহাম্মাদীর সর্বস্তরের জনগণের প্রতি সংশোধনের আহবানঃ শাহ্‌ সাহেব দরস-তাদরীসের পাশাপাশি সমকালীন সামাজিক বিশৃঙ্খলা ও তার ব্যাধি সম্পর্কে পূর্ণ অবগত ছিলেন। তিনি সমাজের সকল স্তরের রোগ সম্পর্কে অবগত হয়ে সকলকে সংশোধনের প্রতি আহবান জানান।
  
(৭) শিক্ষা ও তারবিয়াতের মাধ্যমে যোগ্য উত্তরসূরী তৈরি করাঃ যারা পরবর্তীতে তাঁর আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারেন এরূপ কিছু মর্দে মুজাহিদ তৈরী করাও তাঁর কর্মসূচীর অন্তর্ভুক্ত ছিল। এরই প্রতিফলন হল শাহ্‌ আব্দুল আজিজ, শাহ্‌ মুহাম্মাদ ইসহাক, মুহাম্মাদ বেলায়েত আলী, সৈয়দ আহমদ বেরেলভী, শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী, শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী (রহ.) প্রমুখ আলেমগণ।

(৮) সমকালীন রাজনৈতিক অস্থিরতা ও দুর্যোগের কবল থেকে মুসলিম জাতিকে উদ্ধার করাঃ
পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, সম্রাট আলমগীরের মৃত্যুর পর ভারতে যে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, তা মুসলমানদের জন্য খুবই বিপদজনক ছিল। শাহ্‌ সাহেব মুসলিম জাতিকে এ দুর্যোগ থেকে উদ্ধারের লক্ষ্যে জনসাধারণের মাঝে জিহাদী প্রেরণা সৃষ্টি করেন।

ইন্তিকালঃ ৬১ বৎসর বয়সে ১১৭৬ হিজরী ২৯শে মুহাররম যুহরের সময় হযরত শাহ্‌ ওয়ালী উল্লাহ (রহ.) দিল্লীতে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তিনি চার জন যোগ্য সন্তান রেখে যান। তারা হলেন শাহ্‌ আব্দুল আজিজ, শাহ্‌ বদিউদ্দিন, শাহ্‌ আব্দুল কাদির ও শাহ্‌ আব্দুল গনী।

রচনাবলীঃ বিশেষজ্ঞগণের মতে, তাঁর রচনাবলী দুইশতের অধিক। হাদীস, তাফসীর, ফিকাহ, উসূলে ফিকাহ, রাষ্ট্রনীতি, তাসাউফ নির্বিশেষে প্রায় সকল ক্ষেত্রেই তাঁর অবদান রয়েছে।                         

Sunday, April 28, 2013

ইমাম গাজ্জালী (র.) এর সংক্ষিপ্ত জীবনী

ইমাম গাজ্জালী র.-এর আসল নাম আবু হামিদ মুহাম্মাদ। তাহার পিতা ও পিতামহ উভয়ের নামই মুহাম্মাদ। তিনি খোরাসানের অন্তর্গত তুস নগর এর গাজালা নামক স্থানে জন্ম গ্রহন করেন। তাই সবাই উনাকে গাজ্জালী নামেই চিনে।
ইমাম গাজ্জালী রা.-এর যুগে পারস্যের সম্রাট ছিলেন সলজুক বংশীয় সুলতান রুকনুদ্দীন তোগরল বেগ। সলজুগ বংশীয় সুলতানের রাজত্বকাল মুসলমানদের চরম উন্নতির যুগ ছিল। তাহাদের পুর্বে ইরান শিয়া সম্প্রদায়ভুক্ত বুইয়া বংশীয় রাজাদের শাসনাধীন ছিল। এই সময় মুসলিম শক্তি সমুহ পরস্পর হিংসা-বিদ্বেষ,আক্রমন-প্রতিআক্রমনের ফলে দুর্বল হয়ে পরেছিল। কিন্তু সলজুক বংশীয় তুর্কীগন ইসলাম গ্রহন করলে তাদের প্রাক ইসলামী স্বভাব চরিত্র ও মুল্যবোধে বিরাট পরিবর্তন সাধিত হয় এবং তাদের মাধ্যমে এক অনুপম সভ্যতা গড়ে উঠে। ফলে তারা মুসলিম বিশ্বের লুপ্ত প্রায় শক্তি ও প্রতিভাকে পুনর্জীবিত করতে সক্ষম হয়। এই শক্তির অভ্যুদয়ের ফলে খ্রীষ্টান শক্তির অগ্রগতি রহিত হয় এবং সমগ্র এশিয়ার এক বিড়াট অংশ এই সুলতান গনের অধীনে এসে পড়ে। ঐ যুগে মুসলমানদের বিদ্যার্জন স্পৃহা অত্যন্ত বৃদ্ধি পায় । তৎকালে প্রচলিত ইহুদী ,খৃষ্টান ও পারসিকদের জ্ঞানার্জন সমাপ্ত করে প্রাচীন গ্রীক,মিশরীয় ও ভারতীয় জ্ঞানারহনে তারা প্রবৃত্ত হন। এ জন্যই জ্যোতিসশাস্ত্র, জড়বাদ, নাস্তিকতা ইত্যাদি বিভিন্ন প্রকারের মতবাদের সংমিশ্রনে মুসলমান সমাজে বহু মতানৈক্যের এবং ইসলামী বিশ্বাস ও জ্ঞানের সাথে নানারকম মারাত্বক অনৈসলামিক ধর্ম-বিশ্বাস ও জ্ঞান এমন ভাবে মিশে পড়ে যে,খাটি ইসলামী বিশ্বাস ও অনইসলামী বিশ্বাসের মধ্যে পার্থক্য করাই দুরহ হয়ে পড়ে। অত্যধিক পরিমানে পার্থিব জড়বাদের প্রভাবে ধর্ম জ্ঞানের শ্বাস প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয় এবং মুসলমান সমাজে ইসলামী বিশ্বাস ও ধর্মকার্যের ক্ষেত্রে এক চরম বিপর্যয়ের সৃষ্টি হয়। ইহা হতে সমাজকে মুক্ত ও রক্ষা করার দায়িত্বই ইমাম গাজ্জালী রঃ এর উপর অর্পিত হয়। এই ক্ষনজন্মা মহাপুরুষের অতুলনীয় প্রতিভা যে নিপুনতার সাথে এই দায়িত্ব পালন করেন, তাহা সমগ্র বিশ্ব বিস্বয় ও ভক্তিভরে আজীবন স্বরন করবে।
তৎকালীন শিক্ষা ব্যবস্হা-
তৎকালে মুসলিম রাষ্ট্রের সর্বত্র প্রাথমিক স্তর হতে সর্বোচ্চ স্তর পর্যন্ত অবৈতনিক মাদ্রাসা প্রতিষ্টিত ছিল। ছাত্রগনের খাওয়া পরার খরচ সহ মাদ্রাসার সমস্ত খরচ সরকার বহন করতেন। তদুপরি সকল মসজিদ ও বহু সঙ্গতিসম্পন্ন লোকদের গৃহেও মাদ্রাসা ব্যবস্থা চালু ছিল। সুতরাং সেইকালে ধনী দরীদ্র সকলের নিকটই শিক্ষার পথ সুগম ছিল। প্রবীন ও উচ্চশিক্ষিত সুধীজন যে সকল স্হানে শিক্ষাদান করতেন, সেসব স্হানই উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিনত হত।

শৈশবকাল ও ছাত্র জীবন-
ইমাম গাজ্জালী র.-এর পিতা ছিলেন দরিদ্র। তথাপি তিনি পুত্রের শিক্ষার জন্য চেষ্টার কোন ত্রুটি করেননি। ইমাম গাজ্জালী র. শৈশব কালেই পিতৃহীন হন। অন্তিম কালে তার পিতা তাহার জনৈক বন্ধুর কাছে দুই পুত্র আহমদ ও মুহাম্মাদ এর প্রতিপালনের ও শিক্ষার ভার অর্পন করেন এবং এ জন্য সামান্য অর্থ প্রদান করেন। শিশুদ্বয় অসাধারন মেধার অধিকারী ছিলেন। অতি অল্পকালের মধ্যেই পবিত্র কোরআন হিফজ সমাপ্ত করে তারা শহরের একটি মাদ্রাসায় ভর্ত হন। আল্লামা আবু হামিদ আসকারায়েনি, আল্লামা আবু মুহাম্মাদ যোবায়নি প্রমুখ মহাজ্ঞানী উস্তাদের নিকট তিনি শিক্ষা লাভ করেন। খ্যাতনামা ফিকাহ শাস্ত্রবিদ আল্লামা আহমদ বিন মুহম্মদ রাযকানীর নিকট তিনি ফিকাহশাস্ত্রের প্রাথমিক কিতাবসমুহ অধ্যায়ন করেন।

উচ্চ শিক্ষার জন্য জুরজানে গমন-
তাহেরানে শিক্ষা সমাপ্তির পর ইমাম গাজ্জালী র. উচ্চ শিক্ষার জন্য জুরজান শহরে গমন করেন। এখানে তিনি হযরত ইমাম আবু নসর ইসমাইল র.-এর তত্বাবধানে শিক্ষাগ্রহন আরাম্ভ করেন। তার তীক্ষ্ণমেধা ও অসাধারন প্রতিভার পরিচয় পেয়ে তিনি পুত্রবৎ স্নেহে সর্বশক্তি নিয়োগ করে তাকে শিক্ষাদানে প্রবৃত্ত হন। তৎকালে শিক্ষকগন পাঠ্যবিষয়ে যে বিষয়ে শিক্ষাদান করতেন তা শিক্ষার্থিদেরকে হুবহু লিপিবদ্ধ করতে বাধ্য করা হতো। এ লিখিত নোটগুলিকে ”তালিকাত” বলা হত। এরুপে ইমাম গাজ্জালী র.-এর কাছে তালিকাতের এক বিরাট ভান্ডার সংগৃহিত হল।
তাহেরানা অভিমুখে যাত্রার পথে সর্বস্ব লুন্ঠন-
জুরজানে অধ্যায়ন সমাপনান্তে ইমাম গাজ্জালী র. জন্মভুমি তাহেরান যাত্রা করেন। পথিমধ্যে দস্যুদল তালীকাত সহ তার সমস্ত কিছু লুন্ঠন করে নেয়। টাকা পয়সা ও অন্যান্য সম্পদ লুন্ঠন হওয়াতে তিনি কোন কষ্ট অনুভব করলেন না। কিন্তু তালিকাত অপহরনে তিনি অত্যন্ত ব্যথিত হয়ে পড়েলেন। তাই দস্যুসরদারের নিকট অন্তত তাহার সমস্ত অর্জিত বিদ্যার সন্চ্ঞয় সম্ভার তালিকাত গুলি ফেরত দেয়ার জন্য অনুরোধ করলেন। দস্যু সরদার তাকে উপহাসের স্বরে বলল। “তুমিতো বেশ বিদ্যাঅর্জন করেছ! সবই কাগজে রয়েছে, মনে কিছু নেই। এই কথা বলে সে তার সমস্ত তালিকাত ফিরিয়ে দিল। সরদারের ব্যঙ্গোক্তি ইমাম গাজ্জালী র.-এর মনে দাগ কাটল। পরে অল্পদিনের মধ্যেই তিনি সমস্ত তালিকাত মুখস্ত করে নেন।

নিজামিয়া মাদ্রাসায় অধ্যায়ন-
খোরাশানের অন্তর্গত নিশাপুরে অবস্থিত নিজামিয়া মাদ্রাসা তৎকালে বিশ্বের সর্বোচ্চ শিক্ষাকেন্দ্র ছিল। জুরাজানের অধ্যায়ন শেষে ইমাম গাজ্জালী র.-এর জ্ঞান পিপাসা নিবৃত হল না। তাই তিনি নিযামিয়া মাদ্রাসায় গমন করলেন। সেখানে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলিমরুপে স্বীকৃত ইমামুল হারামাইন র. ছিলেন এই মাদ্রসার অধ্যক্ষ। দুনিয়ার বহু দেশ হতে বহু লোক উচ্চশিক্ষার জন্য উনার নিকট উপস্হিত হতেন। তিনি এত গভীর জ্ঞানের অধিকারী ছিলেন যে, দুনিয়ার বিভিন্ন দেশ হতে সুলতানগনও বিভিন্ন জটিল বিষয়ের মিমাংসার জন্য তার নিকট উপস্থিত হতেন। ইমাম গাজ্জালী র. উপযুক্ত শিক্ষক পেয়ে তার তীব্র জ্ঞান পিপাসা মিটাতে লাগলেন। ইমামুল হারামাইনও ইমাম গাজ্জালী র. কে দর্শন ও জ্ঞানের বিভিন্ন স্তরে খুব আগ্রহের সহিত শিক্ষা দিতে লাগলেন।
৪৭৮ হিজরিতে ইমামুল হারামাইন র. ইন্তিকাল করেন। তিনি ছাত্রগনের নিকট এত প্রিয় ছিলেন যে,তাহারা তাহার মৃত্যুতে প্রায় উন্মাদ হয়ে পড়ে। ছাত্রগন প্রায় এক বৎসর কাল উস্তাদের শোকে মুহ্যমান হয়ে থাকে। ইমাম গজ্জালীর নিকটও উস্তাদের তিরোধান যাতনা অসহনীয় হয়ে উঠে এবং নিশাপুর তার নিকট অন্দ্ধকার পুরীর ন্যয় মনে হতে লাগলো। তাই তিনি নিশাপুর পরিত্যগ করে বাগদাদ চলে আসেন ও ওখানেই পড়া লেখা শেষ করেন।

দিব্যজ্ঞান বা তাজকিয়ায়ে নফস অর্জনে বাইয়াত গ্রহন-
এই সময় ইমাম গাজ্জালী র.-এর বয়স ছিল মাত্র ২৮ বৎসর। তিনি জানতেন যে কেবল কিতাব পাঠ আল্লাহর জ্ঞান লাভের জন্য যথেষ্ঠ নয়। ইহার জন্য দিব্যজ্ঞানসম্পন্ন জীবন্ত উস্তাদের নিতান্ত প্রয়োজন। হাদিস শরীফে আছে জ্ঞান দুই প্রকার । এক প্রকার জ্ঞান হচ্ছে জবানী জ্ঞান, অন্য একটি ক্বলবী এলেম বা আত্বিক জ্ঞান। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বলবী এলেম বা আত্বিক জ্ঞানই হচ্ছে উপকারী জ্ঞান (মেশকাত শরীফ)। হযরত আবু হোরায়রা (রা.) বলেছেন, “আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছ থেকে জ্ঞানের দুটি পাত্র অর্জন করেছি। একটি তোমাদের মধ্যে বিতরন করেছি অন্যটি করিনি। যদি করতাম তবে আমার কন্ঠদেশ কর্তিত হতো”  (বোখারী শরীফ) পবিএ কালাম পাকে ইহাকে তাজকিয়া এবং হাদিস শরীফে ইহাকে এহসান নামে আখ্যায়িত করা হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বহুমুখি শিক্ষার মধ্যে এই তাজকিয়াও ছিল একটি অন্যতম বিষয় । কালামে পাকে এরশাদ হচ্ছে “তিনিই উম্মিদের মধ্য থেকে একজন রাসূল প্রেরন করেছেন , যিনি তাদেরকে তাজকিয়া করেন এবং কিতাব ও হিকমাত শিক্ষা দেন। যদিও ইতিপূর্বে তারা গোমরাহীতে নিমজ্জিত ছিল” (সুরা জুম’আ ২) হজরত ইমাম মালিক (রা.) বলেছেন ”যিনি তাসাউফ গ্রহন করলেন কিন্তু ফিকহ গ্রহন করলেন না তিনি নিশ্চই কাফের । আর যিনি ফিকহ গ্রহন করলেন কিন্তু তাসাউফ গ্রহন করলেন না, তিনি নিশ্চয়ই ফাসেক। আর যিনি উভয় জ্ঞান গ্রহন করলেন এবং সেই অনুযায়ী আমল করলেন তিনিই মুহাক্কেক বা প্রকৃত দ্বীন গ্রহণ করলেন।” তাই তিনি তৎকালীন প্রখ্যাত দিব্যজ্ঞান বা এলমে তাসাউফ ধারী বুযুর্গ কামেল হযরত শায়েখ আবু আলী ফারমেদী র.-এর হস্থে বাইয়াত হয়ে দিব্য জ্ঞান আহরন করতে থাকেন।
মাদ্রাসার নিযামিয়ার অধ্যক্ষ পদে ইমাম সাহেব (র.)
বাগদাদে তখন তুর্কিরাজ মালেক শাহের আধিপত্য ছিল । তাহার প্রধানমনত্রী হাসান বিন আলীনিযামুল মুলক একজন অসাধারন পন্ডিত ও বিদ্যোৎসাহী ব্যক্তি ছিলেন । তাহার নিয়মানুসারেই বাগদাদের বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় ‘মাদরাসায়ে নিযামিয়া’ এবং উহার পাঠ্যতালিকা ‘দরসে নিযামী’ নামে প্রসিদ্ধি লাভ করে। তিনি অত্যন্ত আগ্রহের সাথে হযরত ইমাম সাহেবকে মাদরাসার অধ্যক্ষ পদে নিযুক্ত করেন। তখন তাহার বয়স মাত্র ৩৪ বছর, এত অল্প বয়সেও তিনি অধ্যাপনা ও পরিচালনা কার্যে নিতান্ত দক্ষতা ও নিপুনতার পরিচয় প্রদান করেন। স্বয়ং বাদশাহ ও রাজপুরুষগণও রাজকার্যের জটিল সমস্যাসমূহে তাহার পরামর্শ গ্রহণ করতেন। এ সময় তার নাম দুনিয়ার সর্বত্র ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন দেশ হতে শত শত ছাত্র তার শিষ্যত্ব গ্রহণের জন্য ছুটে আসেন। মাদ্রাসা নিযামিয়ার খ্যাতিও অত্যন্ত বৃদ্ধি পায়। অধ্যাপনার সাথে সাথে তিনি নানা জটিল বিষয়ে গবেষণাও করতে থাকেন। এরুপে তিনি অপরিসীম জ্ঞানের অধিকারী হন।

মাদ্রাসা নিযামিয়া পরিত্যাগ
প্রভূত যশ ও যোগ্যতার সহিত ইমাম গাযযালী (র.) চার বৎসরকাল মাদ্রাসা নিযামিয়াতে কাজ করেন। নানা জটিল বিষয়াদির চমৎকার ব্যাখ্যা শ্রবণ এবং তাহার জ্ঞাণের গভীরতা উপলব্ধি করে তার ছাত্রগণ একেবারে বিস্মিত হয়ে পড়ত। এখানে অবস্থানকালে তিনি দর্শন ও জ্ঞান-বিজ্ঞানের গ্রন্হরাজি অধ্যায়ন সমাপ্ত করেন। তথাপি তাহার মন পরিতৃপ্ত হল না। কিসের অভাবে যেন তাহার মন আনচান করতে লাগলো। অজানাকে জানার এবং অদেখাকে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠলো। যাবতীয় কর্মের প্রতি তার মন বিতৃষ্ন হয়ে উঠলো। তিনি ব্যাকুল বুঝলেন যে, কেবল পুথিগত জ্ঞান দ্বারা বিশেষ কোন কাজ হয় না। বিশুদ্ধ জ্ঞানের সাথে সাথে একাগ্র সাধণা ও রিয়াযত আবশ্যক। এ সম্পর্কে তিনি নিজে বলেন : ”মানুষের সদ্‌গুনরাজির বিকাসের জন্য অক্লান্ত সাধনা ও একনিষ্ঠ সংযমের একান্ত আবশ্যক।” এই উপলব্ধির পর স্বীয় স্বভাব ও কর্মের প্রতি মনোনিবেশপূর্বক দেখিলাম, আমার কোন কাজই এই নীতির অনুরুপ নহে, যাহার দ্বারা আমার স্বভাব,আত্না ও মানবতার উন্নতি সাধন হইতে পারে। আমি আরও বুঝতে পারলাম যে,আমি প্রবৃত্তির বশবর্তি হয়ে কাজ করছি এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য আমার কোন কাজ হচ্ছে না। তবে আল্লাহর সন্তোষ লাভের নিমিত্ত লোকালয়ে অবস্থান করেই দুনিয়ার সকল মোহ বর্জন করতে হবে। এইরুপ চিন্তা করতে করতে যাবতীয় কর্মের প্রতি আমার বিতৃষ্না ও বৈরাগ্যভাব জন্ম নিতে লাগলো। মাদ্রাসার অধ্যাপনা ও পরিচালনার কাজেও শৈইথিল্য দেখা দিল ,মৌনাবলম্বনের স্পৃহা বৃদ্ধি পেল; হযম শক্তি কমতে লাগলো এবং ঔষধেও অশ্রদ্ধা জন্ম নিল। চিকিৎসকগন বললেন,” এমতাবস্থায় কোন ওষুধই ফলপ্রদ হবে না।” অন্তর দেশ ভ্রমনে বাহির হওয়ার মনস্থ করলাম। দেশের আমীর-উমরাহ,আলিম-উলামা, সুধীমন্ডলী এবং রাজপুরুষগণ এই সংকল্প পরিত্যাগের জন্য আমাকে অনুরোধ করতে লাগলেন। কিন্তু আমি মনকে বশে আনতে পারলাম না। পরিশেষে সকল সম্পর্ক ছিন্ন করে হিজরী ৪৮৮ সনের যিলক্বাদা মাসে আমি গোপনে সিরিয়া অভিমুখে রওয়ানা হলাম।
হযরত ইমাম গাজ্জালী র. এক অনুসন্ধিৎসু মন নিয়ে জন্ম গ্রহন করেছিলেন। জাগতিক জ্ঞান তার মনের তীব্র পিপাসা মিটাতে পারেনি। তাই তিনি এবার আধ্যাতিক জ্ঞানের অন্যেষনে বেড়িয়ে পড়লেন। শৈশব থেকেই তার ধর্মের প্রতি অনুরাগ ও জ্ঞান পিপাসা ছিল অত্যন্ত প্রবল। প্রাচ্য ও পাশ্চাত্যের সকল দার্শনিকদের মতবাদও তিনি অত্যন্ত মনোযোগের সাথে অধ্যায়ন করেন। কিন্তু উহাতেও তার মনের কোন খোরাক মিটলো না। তাই এক অজ্ঞাত রহস্যের সন্ধানে সংসার বিরাগী সুফী-দরবেশের বেশে জীবনের দশটি বৎসর নানা দেশ পর্যটনে তিনি অতিবাহিত করেন। এই পথেই তিনি তার জীবনের চির আকাঙ্খিত রহস্যের সন্ধান খুজে পান। তার মন চিররহস্যময় আল্লাহর স্বরূপ উদঘাটনে সমর্থ হয় এবং তার অন্তরের পিপাসা নিবারিত হয়।
সর্বকালের শ্রেষ্ঠ মুসলিম দার্শনিক ও আলেমে দ্বীন ইমাম আবু হামেদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল-গাজ্জালী র. জীবনের প্রথম দিকে ছিলেন শাসন কর্তৃপক্ষের নৈকট্যপ্রাপ্ত একজন প্রভাবশালী ব্যক্তি। অন্যান্য আমীর ওমরাহগনের মতই তারও জীবনযাত্রা ছিল বর্নাঢ্য। কিন্তু ভোগ বিলাসপুর্ন জীবনযাত্রার মধ্যেও তার ভেতরে লুকিয়ে ছিল মুমিনসুলভ একটি সংবেদনশীল মন, যা সমকালীন মুসলিম জনগনের ব্যাপক স্খলন-পতন লক্ষ্য করে নীরবে অশ্রুবর্ষন করতো। ইহুদী-নাসারাদের ভোগ সর্বস্ব জীবনযাত্রার প্রভাবে মারাত্নকভাবে আক্রান্ত মুসলিম জনগনকে ইসলামের সহজ সরল জীবন ধারায় কি করে ফিরিয়ে আনা যায়, এ সম্পর্কে তিনি গভীরভাবে চিন্তাভাবনা করতেন। কোন কোন সময় এ চিন্তাভাবনা তাকে আত্নহারা করে ফেলতো। ভাবনা চিন্তার এক প্রর্যায়ে এ সত্য তার দৃষ্টিতে উদ্ভাসিত হয়ে উঠলো যে ,বর্তমানে মৃতকল্প মুসলিম জাতিকে নবজীবনে উজ্জীবিত করে তোলা একমাত্র দ্বীনের স্বচ্ছ আবে হায়াত পরিবেশনের মাধ্যমেই সম্ভব। আর তা বিলাশপুর্ন জীবনের অর্গলে নিজেকে আবদ্ধ করে রেখে হাতে পাওয়া সম্ভব নয়। এ উপলব্ধিতাড়িত হয়েই ইমাম গাজ্জালী র. একদিন পরিবার পরিজন এবং ঘর-সংসার ত্যগ করে নিরুদ্দেশের পথে বের হয়ে পড়লেন। একদা বহুমুল্যবান পোশাক পরিচ্ছদ পরিধান করা ছিল যার সর্বক্ষনের অভ্যাস, সেই ব্যক্তিই মোটা চট-বস্রে আভ্রু ঢেকে দিনের পর দিন নানা স্হানে ঘুরে বেড়াতে লাগলেন।
ইমাম গাজ্জালী র.-এর এ কৃচ্ছতাপুর্ন তাপস জীবনেরই সর্বাপেক্ষা মুল্যবান ফসল ‘এহইয়াও উলুমুদ্দীন” বা দ্বীনী এলেমের সন্জিবনী সুধা। এই মহা গ্রন্হের প্রভাবেই হিজরী ৬ষ্ঠ শতকের সুচনাকালে ইসলামের ইতিহাসে একটা উল্লেখযোগ্য পটপরিবর্তন লক্ষ্য করা যায়। নুরুদ্দীন জঙ্গী,সালাহউদ্দীন আইয়ুবী প্রমুখ ইসলামের বহু বীর সন্তান যাদের নিয়ে মুসলিম উম্মাহ গর্ব করে থাকে। এরা সবাই ছিলেন ইমাম গাজ্জালী র.-এর ভাবশীষ্য,’এহইয়াও উলুমুদ্দীন” এর ভক্ত পাঠক।
মাদ্রাসা নিযামিয়াতে অবস্হান কালে হযরত ইমাম গাজ্জালী র.-মুল্যবান পোশাক পরিচ্ছদ পরিধান করতেন। কিন্তু দেশ পর্যটনের সময় তিনি নিতান্ত সাধারন পোশাকে ও একটি মোটা কম্বল সম্বল করে বের হন। কিন্তু ইহাতেও তাকে খুব উৎফুল্ল দেখাচ্ছিল। সিরিয়ার পথে তিনি কিছুকাল দামেশক নগরস্হিত উমায়্যা জামে মসজিদে অবস্হান করেন। তৎকালে এই মসজিদের পার্শ্বে একটি ইড়াট মাদ্রাসা ছিল। হযরত ইমাম গাজ্জালী র. এই মসজিদের পশ্চিম পার্শ্বস্হ মিনারের এক প্রকোষ্ঠে স্বীয় বাসস্হান নির্ধারন করেন এবং অধিকাংশ সময়ই ইহাতে মুরাকাবা -মোশাহাদায় নিমগ্ন থাকতেন।
অবসর সময়ে তিনি কিছুসংখ্যক অতি আগ্রহী শিক্ষার্থীকে শিক্ষাদান করতেন এবং সময় সময় আলিমগনের সাথে জটিল বিষয়াদি সম্পর্কে আলোচনা করতেন।

বায়তুল মাকদাস গমন ও নির্জনবাস অবলম্বন-
দুই বৎসর দামেশক নগরে অবস্হানের পরে তিনি বায়তুল মাকদাসে গমন করেন। তথায় তিনি ‘সাখরাতুসসাম্মা নামক বিখ্যাত প্রস্তরের নিকটবর্তী এক নির্জন প্রকোষ্টে অবস্হান করতে থাকেন। তিনি ইহাতে সর্বদা জিকির আজকারে মশগূল থাকতেন এবং সময় সময় নিকটবর্তী পবিত্র মাজার সমুহ যিয়ারত করতেন।

মাকামে খলীলে তিনটি প্রতিজ্ঞা -
বয়তুল মাকদাসের যিয়ারত শেষ করে ‘মাকামে খলীল’ নামক স্হানে হযরত ইব্রাহিম আ.-এর মাযার শরীফ যিয়ারত করেন। সেখানে তিনি তিনটি প্রতিজ্ঞা করেন-
১। কখনও কোন রাজ দরবারে যাব না।
২। কোন বাদশাহর কোন দান বা বৃত্তি গ্রহন করবো না।
৩। কাহারও সঙ্গে বিতর্কে প্রবৃত্ত হব না।
বায়তুল মাকদাসে অবস্হান কালে হযরত ইমাম গাজ্জালী র. অনেক সময় বায়তুল আকসায় আল্লাহর ইবাদত ও ধ্যানে মগ্ন থাকতেন।

মদিনা শরীফ জিয়ারত -
বায়তুল মাকদাস থেকে হযরত ইমাম গাজ্জালী র. মদীনা শরীফ গমন করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রওজা মোবারক জিয়ারত করেন এবং সেখানে কিছুদিন অবস্হান করেন।

হজ্ব সমাপন ও দেশ ভ্রমন -
মদীনা শরীফ হতে তিনি মক্কা শরীফ গমন করে তিনি হজ্ব সমাপন করেন। এখানেও তিনি ধীর্ঘকাল অবস্হান করেন। মক্কা মদীনায় অবস্হানকালে তিনি দুনীয়ার বিভিন্ন দেশের বহু বুজুর্গের সহিত সাক্ষাৎ ও আলাপ আলোচনা করেন।
অতপর সেখান থেকে তিনি বিশ্ববিখ্যাত আলেকজান্দ্রিয়া গমন করেন। সেখানে কিছুকাল অবস্হানের পর দেশে প্রত্যাবর্তন করেন। ফিরিবার পথে তিনি আবার পবিত্র মক্কা-মদীনা যিয়ারত করেন।
বাগদাদ হতে বের হয়ে দীর্ঘ দশ এগার বৎসরকাল তিনি বহু বন-জঙ্গল,জনপথ ও মরুপ্রান্তর পরিভ্রমন করেন। বলাই বাহুল্য তৎকালে যাতায়াতের জন্য বাহন পশু ব্যতীত অন্য কোন উপায় ছিল না। কিন্তু এত কষ্টকর ভ্রমনেও তার ইবাদত-বন্দেগী, রিয়াযত ও মোজাহাদায় কোন প্রকার ত্রুটি বিচ্যুতি হয়নি। ফলে তার অন্তর-আত্না নির্মল ও পবিত্র হয়ে পড়ে। এবং দিব্যজ্ঞানের পথে সমস্ত পর্দা একেবারে অপসারিত হয়ে পড়ে।

পুনরায় মাদ্রাসা নিযামিয়ায় অধ্যক্ষ পদে যোগদান -
হযরত ইমাম গাজ্জালী র. উপলব্ধি করেন যে ,সমগ্র দুনিয়া ধর্মের দিক হতে মোড় ঘুরিয়ে নিচ্ছে এবং মুসলমানগন ধর্ম কর্মে দিন দিন শিথিল হয়ে পড়ছে। জড়বাদী দর্শন -বিজ্ঞান-এর ঝড়-ঝন্জার সংঘাতে ধর্মের সুত্র ছিন্নভিন্ন হয়ে পড়ছে। এজন্য নির্জন বাস পরিত্যগ করে ধর্ম প্রচারে আত্ননিয়োগের মনস্হ করেন। বাগদাদ অধিপতি সুলতান মালেক শাহের পুত্র সুলতান সালজানর সালজুকীর প্রধান মন্ত্রী ফখরুল মুলক (ভুত পুর্ব প্রধান মন্ত্রী নিজামুল মুলকের জৈষ্ঠপুত্র) এই সময় আবার হযরত ইমাম গাজ্জালী র. কে মাদ্রাসা নিযামিয়ার অধ্যক্ষের দায়িত্ব নেয়ার জন্য অনুরোধ করেন। তাহার বন্ধুবান্ধবগনও তাহাকে ইসলামী শিক্ষা প্রসারে আত্মনিয়োগ করার অনুরোধ জানাতে থাকেন। এতদব্যতিত স্বপ্নযোগেও বহু পবিত্র আত্নার পরামর্শও আসতে থাকে। সুতরাং দেশে প্র‌ত্যাবর্তন করত হিজরি ৪৯৯ সালের যিলকাদ মাসে পুনরায় তিনি মাদ্রাসা নিযামিয়ায় অধ্যক্ষ পদে যোগদান করে যথারীতি ধর্মশিক্ষায় আত্ননিয়োগ করেন। তিনি অতিউৎসাহের সাথে তার এই কার্জ চালিয়ে যেতে লাগলেন।

মাদ্রাসা নিযামিয়া পরিত্যাগ
হিজরী ৫০০ সালের মহররম মাসে প্রধান মন্ত্রী ফখরুল মুলক এক দুরাচার গুপ্তঘাতকের হাতে নিহত হন। এই হৃদয়বিদারক ঘটনার অনতিকাল পরেই হযরত ইমাম গাজ্জালী র. মাদ্রাসা নিযামিয়া পরিত্যগ করেন এবং স্বীয় বাসভবনের অনতিদুরে একটি খানকা প্রতষ্ঠা করে ইলমীদ্বীনের শিক্ষার্থী ও আল্লাহর পথের পথিকদেরকে শিক্ষা দিতে থাকেন। বাকী জীবন তিনি এই স্থানে এই কার্জেই নিয়োজিত ছিলেন।

হিংসার কোপে ইমাম সাহেব (র.):-
মাদ্রাসা নিযামিয়ার অধ্যক্ষপদ পুন:গ্রহনের জন্য বাগদাদাধিপতি সুলতান সানজার সুলজুকী ইমাম সাহেব র. কে বারবার অনুরোধ করতে থাকেন। কিন্তু এতে তিনি রাজী হননি। এই সুযোগে হিংসাপরায়ন কিছু লোক তার বিরুদ্ধে সুলতানকে উত্তেজিত করার প্রয়াস পায় । সুলতান হানাফী মাযহাবালম্বী ছিলেন। তারা তার কাছে অভিযোগ করলো যে,’মন্‌খুল’ কিতাবে ইমাম গাযযালী সাহেব হযরত আবূ হানীফা (র.)-কে তীব্রভাবে আক্রমন করেছেন। এতে ইমাম সাহেবের প্রতি সুলতানের অসন্তোষের উদ্রেক হয়। রাজ দরবারে হাযির হওয়ার জন্য হযরত ইমাম সাহেবের উপর নির্দেশ দেওয়া হয়। তদানুযায়ি তিনি দরবারে উপস্থিত হলে সুলতান দন্ডায়মান হয়ে তাকে আলিঙ্গন করেন এবং তাকে সিংহাসনে বসান । হযরত ইমাম আবূ হানীফা (র.)-র বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে তিনি বলেন: ”ইহা সত্য নহে। তাহার সম্বন্ধে আমার সেই বিশ্বাসই বলবৎ আছে, যাহা আমি ‘ইয়াহইয়াউল উলূম’ কিতাবে প্রকাশ করিয়াছি । তাহাকে আমি ফিকাহশাস্ত্রের যুগস্রষ্টা ইমাম বলিয়া স্বীকার করি ।” এতে সুলতানের ধারনা সম্পূর্নরুপে পরিবর্তিত হলো ।

নিযামিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদ পুন:গ্রহনের অনুরোধ প্রত্যাখ্যান :-
হযরত ইমাম গাযযালী র. মাদ্রাসা নিযামিয়া পরিত্যাগ করার পর এর যশ গৈরব হ্রাস পায়। ইহা পুনরুদ্ধারের জন্য আমীর-উমরাহ ও রাজপুরুষগন নানা উপায়ে তাকে এর অধ্যক্ষ পদে পুন:অধিষ্ঠিত করার চেষ্টা করতে থাকেন । সালজুকী সুলতান এবং খলীফার দরবার হতেও তার কাছে বারবার অনুরোধপত্র আসতে থাকে । কিন্তু নিম্নলিখিত কারনে তিনি তা গ্রহনে অসন্মতি জানান:-
১, তুসনগরে বর্তমানে আমার কাছে দেড়শত ছাত্র অধ্যয়নরত আছে। আমি বাগদাদে চলে গেলে তাদের
পক্ষে সেখানে যাওয়া দু:সাধ্য হবে।
২, পূর্বে আমার কোন সন্তান ছিল না । কিন্তু এখন আল্লাহ তা’আলা কয়েকটি সন্তান দান করেছেন । তাদেরকে
ছেড়ে বাগদাদে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় ।
৩, মাকামে খলিলে প্রতিজ্ঞা করেছি যে, ভবিষ্যতে আর কোন বিতর্কে প্রবৃত্ত হব না । কিন্তু বাগদাদে ইহা হতে
অব্যাহতির উপায় নেই ।
৪, খলিফার সন্মানার্থে তার দরবারে উপস্থিত হতে হবে । আমার এটা বরদাস্ত হবে না ।
৫, রাজদরবার হতে কোন বেতন বা, বৃত্তি গ্রহন করবোনা বলে প্রতিজ্ঞা করেছি । বাগদাদে আমার কোন সমপত্তি নেই। সুতরাং, কিভাবে আমি বাগদাদে অবস্থান করবো ?

মোটকথা সর্বপ্রকার অনুরোধ সত্তেও তিনি উক্ত অধ্যক্ষ পদ গ্রহণে আর সন্মত হননি । জীবনের অবশিষ্ট সময় তিনি তুস নগরেই অতিবাহিত করেন।

গ্রন্থ রচনায় ইমাম গাজ্জালী র. -
জ্ঞানের আলো বিতরনের উদ্দেশ্যে হযরত ইমাম গাজ্জালী র.- এর এ পৃথিবীতে আবির্ভাব। বিশ্বের জ্ঞান ভান্ডারে তিনি যে অবদান রেখে গেছেন তা নিঃসন্ধেহে অতুলনীয়। এ মনীষি মাত্র ৫৫ বৎসরকাল জীবিত ছিলেন। শৈশব ও পাঠ্য জীবন বাদ দিলে মাত্র ৩৪/৩৫ বৎসর কর্মজীবনে তিনি প্রায় চার শত অমুল্য গ্রন্থ রচনা করেন। তার মধ্যে ”ইয়াকুতুততাবলিক” নামক তাফসীর ৫০ খন্ডে বিভক্ত এবং ”ইয়াহইয়উল উলুমুদ্দীন” বিরাট চার খন্ডে সমাপ্ত। প্রত্যেকটি খন্ডও আবার দশটি পৃথক বিভক্ত। ১০/১১ বৎসর তিনি আবার দেশ পর্যটন ও নির্জনবাসে অতিবাহিত করেন। তদুপরি অধ্যাপনা, অধ্যায়ন, ধ্যন-সাধনা ও এবাদত বন্দাগীতেও কিছু সময় ব্যয় হতো। তার দরবারে শিক্ষার্থী ও দীক্ষা প্রার্থীদের সংখ্যা কোন দিনই দেড়শত এর কম হতো না। তাছারাও দুরদুরান্ত হতে নানা জটিল বিষয়ে ফতোয়ার জন্য অনেকলোক তার দরবারে আগমন করতো এবং ওয়াজ নসিহত ও বিতর্কসভাও তাকে করতে হতো। উহাতেও তার কম সময় ব্যয় হতো না। এতসব কর্মব্যস্ততার মধ্যেও তিনি এত গুলি গ্রন্থ রচনা করে তিনি অসাধারন প্রতিভারই পরিচয় দিয়েছেন।
আল্লামা নববী বলেন ,ইমাম গাজ্জালী র.-এর সম্পুর্ন আয়ুকাল (জন্ম থেকে মৃত্যু পর্যন্ত) ও তার রচিত গ্রন্থাবলীর হিসাবান্তে আমি গড় করে দেখেছি, তিনি গড়ে প্রত্যেকদিন ১৬ পৃষ্ঠা লিখেছেন।
দর্শন,তর্ক,ইলমে কালাম, ধর্মতত্ব,মনস্তত্ত্ব,স্বভাব-বিজ্ঞান,নীতি-বিজ্ঞান, আধ্যাতিক তত্ত্ব প্রভৃতি বিষয়ে তিনি গ্রন্থ রচনা করেন। তার রচিত গ্রন্থাবলীর মধ্যে নিম্নলিখিতগুলি বিশেষ প্রসিদ্ধি লাভ করেছে।
ফিকাহ- ওয়াসীত,বাসীত,ওয়াজীয,বয়ানুল কাওলায়নিলিশ শাফীঈ তা’লীকাতুন ফি-ফুরুইল মযহাব, খোলাসাতুর রাসাইল, ইখতিসারুল, মুখতাসার, গায়াতুল গাওর, মজমুআতুল ফতাওয়া ।
ফিকাহ শাস্ত্রের মুলনীতি-
তাহসিনুল মাখাজ, সিফাউল আলীল, মুন্তাখাল ফি ইলমিল জিদল, মনখুল, মুসতাসফা, মাখায় ফিল খিলাফিয়াত, মোফাসসালুল খিলফি ফি উসুলিল কিয়াস।
মানতিকঃ মিয়ারুল ইলম,মীযানুল,আ’মল (ইউরোপে প্রাপ্তব্য)
দর্শন- মাকাসিদুল ফালাসিফাহ, তাহাফুতুল ফালাসিফাহ (ইউরোপে সংরক্ষিত)।
ইলমি কালাম- আহাতাফুল ফালাসিফাহ,মুনকিয ,ইলজামুল আওয়াম ইকতিসাদু,মসতাযহারী ফাযাইহুল ইবাহিয়্যাহ হাকিকাতুর রুহ,কিসতাসুল মুসতাকিম,কাওলুল জমিল ফি রাদ্দিন আলামান গায়্যারাল ইন্জিল, মাওয়াহিবুল
বাতিনিয়্যাহ, তাফাররাকাতুম বায়নাল ইসলামি ওয়াল জিন্দিকাহ, আর রিসাতুল কুদসিয়াহ।
আধ্যাত্নিক ও নৈতিক বিষয়- ইয়াহইয়াওমুল উলুম, কিমিয়ায়ে সাআদাত, আল মাকসুদুল আকসা,আখলাকুল আবরার,জওয়াহিরুল কুরআন, জওয়াহিরুলকুদসি ফী হাকীকাতিন্নাফস, মিশকাতুল আনওয়ার, মিনহাজুল আবেদীন, মিরাজুস সালিকীন, নাসীহাতুল মূলক, আয়্যুহাল ওলাদ, হিদায়াতুল হিদায়াহ,মিশকাতুল আনওয়ার ,ফী লাতাইফিল আখয়ার।
নিশাপুর অবস্হানকালে ,ইমাম গাজ্জালী র. গ্রন্হাদি রচনা শুরু করেন। দুনিয়ার বিভিন্ন দেশের যে জড়বাদ বিশেষত গ্রীক দার্শনিকদের ভ্রান্ত মতবাদ মুসলমানদের ধর্ম-বিশ্বাসে প্রবেশ করেছিল। এ সময়েই তিনি অতিসুন্দর ও সুক্ষ যুক্তিপুর্ন বিচারে ‘মনখুল’ (চালনি দ্বারা চালা) নামক গ্রন্হ রচনা করে এইসব দোস ত্রুটির মুলুৎপাটন করার প্রয়াস পান। প্রথম জীবনের লেখা হলেও ইহা সুধী উচ্চপ্রশংসা অর্জন করে। এমনকি তাহার উস্তাদ হযরত ইমানুল হারামাইন স্বয়ং এই গ্রন্হ পাঠে মন্তব্য করেন  “জীবতাবস্থায়ই তুমি সমাধিস্ত করিলে। ” অর্থাৎ ছাত্রের খ্যাতি উস্তাদের জীবদ্দশায়ই তার খ্যাতিকে অতিক্রম করে গেল।
ইমাম গাজ্জালী র. এর রচিত ”ইয়াহইয়উল উলুমুদ্দীন” গ্রন্হখানি ইসলাম জগতে বিশেষ সমাদৃত। সুধীগন ইহার উচ্চ প্রশংসা করেছেন। এ সম্পর্কে শীর্ষস্থানীয় কতিপয় মনীষীর উক্তি হল, ”জগতের সমস্ত জ্ঞান প্রদীপ নির্বাপিত করে দিলে কেবল ”ইয়াহইয়উল উলুমুদ্দীন” দ্বারাই উহা পুনরুদ্ধার করা যাবে। “ইয়াহইয়উল উলুমুদ্দীন” এর পুর্ব এরুপ গ্রন্হ জগতে আর লিখিত হয়নি।” ইয়াহইয়উল উলুমুদ্দীন” কোরআন শরীফের নিকটবর্তী গ্রন্থ।”জগদ্বিখ্যাত সিদ্ধপুরুষ হযরত গাজজালী র. একদা এক বিরাট জনতাকে সম্বোধন করে বললেন : আমার হাতে কোন গ্রন্থ তোমরা জান কি? ইহা ”ইয়াহইয়াউল উলুমুদ্দীন”। গ্রন্থখানিকে অবজ্ঞা করার কারনে আমার বিরুদ্ধে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে অভিযোগ করা হয়। স্বপ্নযোগে দেখলাম,বিচারে আমার পৃষ্ঠে চাবুক মারা হয়েছে। এই দেখ,আমার পৃষ্ঠে চাবুকের চিহ্ন বিদ্যমান ।
তাঁর রচিত ‘মাকাসিদুল-ফালাসিফা’, ‘তাহাফুতুল-ফালাসিফা’ প্রভৃতি দর্শন শাস্ত্রের কিতাব সমগ্র ইউরোপে সমাদৃত হয়েছে এবং ইংরেজি,ফারসী,ল্যাটিন,হিব্রু ইত্যাদি ভাষায় এগুলোর অনুবাদ প্রকাশিত হয়েছে। এই সকল গ্রন্থ ইউরোপীয় বহু বক্রপন্থী পন্ডিতের জ্ঞানচক্ষু প্রস্ফুটিত করে দিয়েছে। জনৈক ইউরোপীয় পন্ডিত বলেছেন, ইমাম গাজ্জালী র: ও ইবনে রুশদের জন্ম না হলে মোসলমানগন নিউটন ও এরিষ্টটলের জাতি হয়েই থাকতো। বস্তুত পাশ্চাত্যের জড়বাদী ভ্রান্ত দার্শনিক মতবাদের মোকাবিলায় খটি দর্শনকে বলিষ্ঠ যুক্তিতে প্রকাশ করে ইমাম গাজ্জালী র. বিশ্ব মানবের মুল্যবোধ ও চিন্তাধারায় এক বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করেন। বিশেষত আধ্যাতিক জ্ঞান ও চিন্তাধারাকে সঠিক পথের সন্দ্ধান দিয়ে তিনি মানব ইতিহাসে অমর হয়ে রয়েছেন।
মুসলিম বিশ্ব অপেক্ষা খৃষ্টান ইউরোপেই ইমাম গাজ্জালী র.-এর গ্রন্হাবলী সমাদৃত বেশি। প্রখ্যাত কবি দান্তে,মনিষী রেমন্ড মার্টিন,মনীষী সেন্ট টমাস একুইনাস,প্রখ্যাত ফরাসি মিসটিক ব্লেইসি প্যাসকেল ইমাম গাজ্জালী র.-এর গ্রন্হরাজি হতেই তাদের যুক্তি ও উদাহরন গ্রহন করেন এবং তার মতামতকেই প্রামান্য বলেই উল্লেখ করেন। তার ৪০ টি গ্রন্হ ইউরোপের বিভিন্ন ভাষায় অনুদিত ও প্রকাশিত হয়।
”কিমিয়ায়া সাদাত” ইমাম গাজ্জালী র.- এর অপর একখানি অত্যন্ত জনপ্রিয় গ্রস্থ। দুনিয়ার প্রায় সকল ভাষায় এই মুল্যবান গ্রন্থের অনুবাদ প্রকাশিত হয়েছে। বার্ন শহরে লেটিন ভাষায় ইহা সর্বপ্রথম অনুদিত হয় এবং অধ্যাপক হিথজীন ইহার কঠিন শব্দসমুহের ভাষ্য রচনা করেন।

শোকের ছায়া-
 সোমবার মাহে জামাদাল উখরা,হিজরী ৫০৫ সাল মোতাবেক ১৯ শে ডিসেম্বর ১১১১ খ্রীষ্টাব্দ। ফজরের নামাজ সমাপনান্তে সমগ্র বিশ্বের বিশ্বয়কর প্রতিভা, যুক্তি ও যুক্তিবাদী অপ্রতিদন্দ্বী দার্শনিক, বিশ্ব মানবতার দিশারী, সুফীকুল শিরোমনি হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম আবু হামিদ মুহম্মদ গাজ্জালী র. মাত্র ৫৫ বৎসর বয়সে দুনিয়াবাসীকে শোকের সাগরে ভাসিয়ে পরমকরুনাময় আল্লাহ তাআলার সান্নিধ্যে হাজির হন। সম্পুর্ন সুস্থদেহেই তিনি ইন্তেকাল করেন। তাহার তিরোধান সম্পর্কে তার ভ্রাতা হযরত ইমাম আহমদ র. বলেন, সোমবার দিন অতিপ্রত্যুষে শয্যাত্যাগ করে তিনি স্বভাবসিদ্ধ অভ্যাস অনুসারে অজু করে ফজরের নামাজ আদায় করেন। তৎপর পুর্বপ্রস্তুত করা তার কাফনটি চেয়ে নেন এবং ইহা চোখে স্পর্শ করে বললেন, প্রভুর আদেশ শিরধার্য। কথাটি মোখ হতে নিঃসৃত হওয়ার সাথে সাথে তিনি স্বিয় পদদ্বয় প্রসারিত করলেন এবং সেই মুহুর্তেই ইহজগত ত্যাগ করলেন। পরম করুনাময় আল্লাহ পাক তাকে ইহজগত পর জগতে যথাযোগ্য মর্যাদা দান করুন, আমিন।

সুত্র-মদিনা২৪ ডট কম

বি. দ্র . ইমাম গাজ্জালী রাহ.-এর লিখিত কয়েকটি বইয়ের ডাউনলোড লিঙ্ক নিচের পেইজ-এ দেয়া আছে, চাইলে সংগ্রহে  রাখতে পারেন।
https://www.facebook.com/IslamicBookStore1

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ১৩ দফার ব্যাখ্যা

১৩ দফা দাবি নিয়ে কোনো কোনো মহল থেকে উত্থাপিত সমালোচনা ও বিতর্কের পরিপ্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ সংশ্লিষ্ট দাবির ব্যাখ্যা প্রকাশ করেছে। হেফাজতে ইসলামের আমির দারুল উলুম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী সব অপপ্রচার ও বিভ্রান্তি নিরসনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে ১৩ দফা দাবির এই ব্যাখ্যা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, হেফাজতে ইসলামের উত্থাপিত ১৩ দফা দাবি নিয়ে কোনোরূপ বিভ্রান্তি ও অপপ্রচারের সুযোগ নেই। আমরা গত ৯ মার্চ জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ইসলামি নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞদের মাধ্যমে এই দাবি প্রণয়ন করেছি। আমাদের সব দাবি মুসলমানদের ঈমান-আকিদা সংরক্ষণ এবং দেশের স্বাধীনতা, সামাজিক শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি। সুস্থ বিবেকের কোনো নাগরিকই আমাদের এসব দাবির বিরোধিতা করতে পারেন না। আল্লামা শাহ আহমদ শফী আশা প্রকাশ করেন, এই ব্যাখ্যা প্রকাশিত হওয়ার পর ১৩ দফা দাবি নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না।
আল্লামা শাহ আহমদ শফী উপস্থিত সাংবাদিকদের জানান, ১২ ও ১৩ নম্বর দাবির বক্তব্য প্রায় কাছাকাছি হওয়ায় এই দু’টিকে একীভূত করা হয়েছে এবং পরিস্থিতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করে ১৩ নম্বরে নতুন দাবি সংযোজন করে হেফাজতে ইসলামের দাবিগুলোকে আরো স্পষ্ট করা হয়েছে।
আল্লামা শাহ আহমদ শফী উপস্থাপিত ব্যাখ্যা

১. সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করতে হবে।
বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের জনসংখ্যার ৯০ ভাগই মুসলমান। আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস মুসলমানদের ঈমানের প্রধান বিষয়। এ দেশের মানুষ ধর্মপরায়ণ এবং তাদের ধর্মীয় চেতনা অত্যন্ত শাণিত। আজানের ধ্বনিতে এ দেশের মানুষের ঘুম ভাঙে। ইসলামি আচার-আচরণ, সংস্কৃতি তাদের দৈনন্দিন জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বিশাল ধর্মপ্রাণ জনগণের বিশ্বাস, চিন্তা-চেতনার প্রতিফলন হিসেবেই সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে শুরুতে বিসমিল্লাহ এবং আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে সংবিধানের প্রধান মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মহাজোট নেতৃত্বাধীন এবং বামপন্থীদের প্রভাবাধীন বর্তমান সরকার কারো মতামতের তোয়াক্কা না করে একতরফাভাবে সংবিধান সংশোধন করে। সর্বশেষ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূলনীতি থেকে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস উঠিয়ে দিয়ে তদস্থলে ধর্মনিরপেক্ষতার নীতি যুক্ত করে। সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে একতরফাভাবে এই কাজটি করে দেশকে ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়ার পথ তৈরি করেছে, যাতে বামপন্থী ও নাস্তিক ধর্মবিদ্বেষীদের বহু দিনের পুরনো আকাক্সা পূরণ হয়। এর মাধ্যমে দেশের ধর্মপ্রাণ মানুষের ঈমানের ওপর প্রচণ্ড আঘাত হানে সরকার। দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখসহ দলমত নির্বিশেষে সব মানুষ এর প্রতিবাদে ফেটে পড়েন এবং হরতালসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু সরকার কারো কোনো দাবির প্রতিই কর্ণপাত করছে না।
এরপর সরকার ধর্মনিরপেক্ষতার নীতির আলোকে দেশের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে শুরু করে। ইতোমধ্যেই যার প্রতিফল আসতে শুরু করেছে। পাঠ্যপুস্তকে ইসলামবিরোধী বক্তব্য সংযোজন, কোমলমতি শিক্ষার্থীদের বইয়ে অশালীন যৌনশিক্ষার বিষয় যুক্ত করা এবং ধর্মীয় চেতনা ধ্বংস, অপসংস্কৃতি বিস্তারের নানা উদ্যোগ গ্রহণ করে সরকার। দেশে নাস্তিক্যবাদের বিস্তার এবং ধর্ম অবমাননা ভয়াবহ রূপে দেখা দেয়, যা জাতি ইতোমধ্যেই প্রত্যক্ষ করেছে।
এ কারণেই সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের নীতি পুনঃস্থাপনে এ দেশের তৌহিদি জনতা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে হেফাজতে ইসলামের নেতৃত্বে রাজপথে নেমেছে। হেফাজতে ইসলাম অত্যন্ত যৌক্তিক কারণেই দেশের মানুষের ঈমান-আকিদা ও চিন্তাচেতনার সাথে জড়িত এই গুরুত্বপূর্ণ বিষয়কে তাদের প্রধান দাবি হিসেবে পেশ করেছে।
এরই মধ্যেই ৬ এপ্রিল লংমার্চের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে। সরকারি বাধা উপেক্ষা করে ঢাকার মহাসমাবেশে জড়ো হওয়া লাখ লাখ তৌহিদি জনতার সাথে সারা দেশের মানুষ এই দাবিসহ ১৩ দফা দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেছে। এটি এখন তৌহিদি জনতার প্রাণের দাবি। এ দাবি অত্যন্ত পরিষ্কার ও যৌক্তিক।

২. আল্লাহ, রাসূল সা: ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করতে হবে।
পৃথিবীর কোনো ধর্ম কিংবা দেশ-সমাজে ধর্ম অবমাননাকে স্বীকৃতি দেয়নি। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার কোনো অধিকার কারো নেই। তার পরও একশ্রেণীর ধর্মান্ধ, ধর্মদ্রোহী নাস্তিক-মুরতাদ ধর্ম অবমাননা করে থাকে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে থাকে। এ জন্য পৃথিবীর বহু দেশে ধর্ম অবমাননার কঠোর শাস্তির বিধানসংবলিত আইন রয়েছে।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এবং এ দেশের ৯০ শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও একশ্রেণীর ধর্মবিদ্বেষী নাস্তিক-মুরতাদ ও ভিন্ন ধর্মাবলম্বী ক্রমাগতভাবে ইসলামের ওপর আঘাত করে আসছে। এই ধর্ম অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রতিকারে এ দেশের আলেম-ওলামাসহ তৌহিদি জনতা তীব্র প্রতিবাদ আন্দোলন করার পাশাপাশি ধর্ম অবমাননার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে আইন পাসের দাবি জানিয়ে আসছে অনেক আগে থেকেই। কিন্তু কোনো সরকারই গুরুত্বপূর্ণ ও ন্যায্য এই দাবির প্রতি কর্ণপাত করেনি। সর্বশেষ শাহবাগের আন্দোলনের সাথে জড়িত ব্লগারদের ইসলাম ধর্ম ও মহানবী সা: সম্পর্কে চরম অবমাননা ও কটূক্তির খবর জনসমক্ষে আসে। তার আগে সর্বোচ্চ আদালত ব্লগারদের ধর্ম অবমাননার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেও বর্তমান সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আগে সালমান রুশদি, তসলিমা নাসরিনরা বিছিন্নভাবে ধর্ম অবমাননা করেছে। তৌহিদি জনতার প্রতিবাদ আন্দোলনে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ধর্ম অবমাননার এ প্রবণতা এখন মারাত্মক আকার ধারণ করেছে। নাস্তিক-মুরতাদ ও ভিন্নধর্মী ইসলামবিদ্বেষীরা এখন সঙ্ঘবদ্ধভাবে এ কাজ করছে। অনলাইন ব্লগে, ফেসবুক-টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে, কার্টুন এঁকে তারা এ কাজ করে যাচ্ছে। এটি দেশের তৌহিদি জনতা কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই ধর্ম অবমাননার জন্য কঠোর শাস্তি তথা সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের বিধান করে আইন পাস করা বাংলাদেশের প্রেক্ষাপটে অপরিহার্য হয়ে পড়েছে। ধর্ম অবমাননার মাধ্যমে কোনাে স্বার্থান্বেষী মহল যাতে দেশে কোনো বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে না পারে, এ বিষয়টি বিবেচনায়ও এ ধরনের আইন করা জরুরি।
পবিত্র কুরআন ও হাদিসের একাধিক বাণীতে নাস্তিক-মুরতাদদের ন্যায্য শাস্তি মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। এ শাস্তি কার্যক্রম বহাল করতে ইসলামি রাষ্ট্র কিংবা শাসনব্যবস্থা চালুর দরকার নেই। শরিয়তের যেসব বিধান মতে মুসলিম সমাজে বিয়ে হয়, তালাক হয়, সম্পদ বণ্টন হয়; সেসব প্রচলিত ধারায় এ আইন বাস্তবায়ন করা যায়। মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের অবমাননাকারীদের শাস্তির বিধান থাকতে পারলে কোটি কোটি মুসলমানের প্রাণাধিক প্রিয় আল্লাহ ও রাসূল সা:-এর কটূক্তিকারীরা নিরাপদ থাকবে, তাদের কঠোর কোনো শাস্তির বিধান বা আইন থাকতে পারবে নাÑ এটি যুক্তিসঙ্গত হতে পারে না। ৯০ শতাংশ মুসলমানের দেশে ন্যায়সঙ্গত এ আইনের জন্য আমাদের আন্দোলন করতে হবে কেন? সরকার স্বতঃপ্রণোদিতভাবে এ আইন বাস্তবায়ন করে ঈমানী দায়িত্ব পালন করতে পারে।

৩. তথাকথিত গণজাগরণ মঞ্চের সাথে সংশ্লিষ্ট কতিপয় ব্লগার, নাস্তিক-মুরতাদ ও ইসলামবিদ্বেষীদের সব অপতৎপরতা ও প্রচারণা বন্ধ করতে হবে এবং যেসব নাস্তিক-মুরতাদ ও ইসলামবিদ্বেষী ব্যক্তি-সংগঠন আল্লাহ-রাসূল সা:, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করত দেশের ৯০ শতাংশ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে, তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
তথাকথিত গণজাগরণ মঞ্চের সাথে সংশ্লিষ্ট ব্লগার ও ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে যারা মুক্ত চিন্তা ও বাকস্বাধীনতার আড়ালে কোটি কোটি মানুষের মহান সৃষ্টিকর্তা আল্লাহ, প্রিয় নবী রাসূল সা:, পবিত্র কুরআন ও ইসলাম ধর্মের বিরুদ্ধে জঘন্য কুৎসা ও অবমাননা করছে তা ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়াও দেশের শান্তিশৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার স্বার্থে এবং সভ্যতা-ভব্যতা ও গণতন্ত্রের কোনো মাপকাঠিতেই মেনে নেয়া যায় না। ওরা ইসলামের এমন জঘন্য অবমাননা করেছে, যা পশ্চিমা বিশ্বের কোনো অমুসলিমের মুখেও কখনো শোনা যায়নি। সুস্থ বিবেকের কোনো মুসলমানের পক্ষে এসবের সম্পূর্ণটা পড়ে দেখার মতো মানসিক অবস্থাও নেই।
ধর্ম অবমাননাবিরোধী আইনের আওতায় এসব ব্লগারের সবাইকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করছি আমরা। কারণ এদের কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে, দেশী-বিদেশী চক্রান্তকারীরা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দ্বিগুণ উৎসাহে এ ধরনের হীন তৎপরতা অব্যাহত রেখে দেশকে চরম বিশৃঙ্খলা ও গণ-অসন্তোষের দিকে নিয়ে যেতে পারে; যা দেশের স্বাধীনতা, শৃঙ্খলা ও আইনিকাঠামোর জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।

৪. দেশের সার্বিক উন্নয়নের জন্য নারী জাতির সার্বিক উন্নতির বিকল্প নেই। এ ল্েয তাদের নিরাপদ পরিবেশে শিা, স্বাস্থ্য, কর্মস্থল, সম্মানজনক জীবিকা এবং কর্মজীবী নারীদের ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। ঘরে-বাইরে ও কর্মস্থলে নারীদের ইজ্জত-আব্রু ও যৌন হয়রানি থেকে বেঁচে থাকার সহায়ক হিসেবে পোশাক ও বেশভূষায় শালীনতা প্রকাশ ও হিজাব পালনে উদ্বুব্ধকরণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই লক্ষ্যে নারী-পুরুষের সব ধরনের বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে অবাধ ও অশালীন মেলামেশা, নারী নির্যাতন, যৌন হয়রানি, নারীর বিরুদ্ধে সব ধরনের সহিংসতা, যৌতুক প্রথাসহ যাবতীয় নারী নিবর্তনমূলক ব্যবস্থা কঠোর হাতে দমন করতে হবে।
তথাকথিত গণজাগরণ মঞ্চের সাথে সংশ্লিষ্ট নাস্তিক্যবাদী ব্লগাররা শুধু আল্লাহ, রাসূল সা:, ইসলাম ও মুসলমানদের নিয়ে ব্যঙ্গবিদ্রƒপ করেই থামেনি। সাথে সাথে আবহমান বাংলার সামাজিক অনুশাসন ও সংস্কৃতির ওপরও আঘাত করে অনেক কর্মকাণ্ড এরই মধ্যেই করে ফেলেছে। বিয়েবহির্ভূত ও ঘনিষ্ঠ অনাত্মীয় নারী-পুরুষের দৃষ্টিকটু বিচরণ এবং রাস্তায় একসাথে; এমনকি একই তাঁবুতে অবস্থান করে রাত যাপনের মতো অনৈসলামিক, অনৈতিক, অসামাজিক ও এ দেশের আবহমান কৃষ্টিকালচার সংস্কৃতিবিরোধী কাজ প্রকাশ্যে ঘটছে শাহবাগে। ধর্মীয় অনুভূতি ছাড়াও যা পারিবারিক, সামজিক ও জাতীয় সাংস্কৃতিক দৃষ্টিতে কখনো গ্রহণযোগ্য হতে পারে না।
শাহবাগে যে কালচারের চর্চা চলেছে ও চলছে, তা দেশে চালু হলে নারীদের নিরাপত্তা সর্ব ক্ষেত্রেই বিঘিœত হবে। দেশের নারীসমাজকে ইভটিজিং, ধর্ষণ ও যৌন হয়রানি থেকে রক্ষা, সর্বোপরি নারীর নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যেই ওপরের কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। ইসলাম নারীর মর্যাদা, নিরাপত্তা ও যৌন হয়রানি থেকে বাঁচতে হিজাব প্রথা বাধ্যতামূলক করেছে এবং পুরুষদেরও বৈধ সম্পর্কের বাইরে নারীদের সাথে দৃষ্টি অবনত রেখে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলে চমৎকার ভারসাম্য রক্ষা করেছে। কাজেই হিজাব পালন করে অথবা যৌন উদ্দীপনা তৈরি করে নাÑ এমন শোভনীয় পোশাক পরে নারীরা নিরাপদ কর্ম ক্ষেত্রে কাজ করতে বা ঘর থেকে বের হতে তো কোনো বাধা নেই। ইসলাম নারীর নিরাপত্তার দিকটা কঠোরভাবে দেখে। কেবল সুযোগ সন্ধানীরাই এটিকে নারী অবদমন বলে অপপ্রচার চালায়। আমাদের কথা পরিষ্কার, হিজাব বা শালীনতার সাথে নারীদের নিরাপদ পথ চলা, শিক্ষার্জন ও কর্ম ক্ষেত্রে যেতে কোনো বাধা নেই। উদাহরণত, নারীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য আলাদা বালিকা বিদ্যালয় বা মহিলা কলেজ থাকতে পারলে আলাদা কর্ম ক্ষেত্র প্রতিষ্ঠার দাবিতে আপত্তি তোলার যুক্তি থাকতে পারে না।

৫. নারীনীতি ও শিানীতির ইসলামবিরোধী ধারা ও বিষয়সমূহ বিলুপ্ত করতে হবে এবং শিার প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ইসলামের মৌলিক শিা মুসলিম ছাত্রদের জন্য বাধ্যতামূলক করতে হবে।
সম্পত্তিতে সমঅধিকারের আইনসহ নারীনীতির পবিত্র কুরআন-সুন্নাহবিরোধী ধারাগুলোই আমরা সংশোধনের দাবি করছি। এ ছাড়া জাতিসঙ্ঘ কর্তৃক বিতর্কিত সিডো সনদ বাতিলের দাবি জানাচ্ছি। এই সিডো সনদের বিরুদ্ধে খ্রিষ্টানদের ধর্মীয় নেতা পোপ ও ভ্যাটিকানসহ অনেক মুসলিম ও খ্রিষ্টান দেশ আপত্তি জানিয়েছে। সিডো সনদ কার্যকর হলে পারিবারিক ব্যবস্থা বলে কিছুই অবশিষ্ট থাকবে না। এই বিতর্কিত সনদে বিয়ে বহির্ভূত অবাধ যৌনাচারের অধিকার নিশ্চিত করা হয়েছে, যাতে সন্তানের পিতৃ পরিচয় বিলীন হয়ে যাবে। আমরা নারীসমাজকে স্পষ্ট করে জানাতে চাই, ইসলাম সর্বোত্তম উপায়েই নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা রক্ষার পক্ষে। আর বর্তমানের নাস্তিক্যবাদিরা নারীদের কেবল অলঙ্কারিক ও ভোগ্যপণ্য রূপেই বিবেচনা করে।
অন্য দিকে সরকার ঘোষিত শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষাকে সঙ্কুচিত করা হয়েছে। এখানে ধর্ম শিক্ষা রাখা হলেও ছাত্রছাত্রীদের মন ও মনন ধর্মহীন করার জন্য কূটকৌশলের আশ্রয় নেয়া হয়েছে। চলতি ২০১৩ সালের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বইগুলোতে ইসলামের যে অপব্যাখ্যা তুলে ধরা হয়েছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়। তা ছাড়া কোমলমতি ছেলেমেয়ে ও শিশুদের কাসে একসাথে বসিয়ে যেভাবে যৌনশিক্ষা চালু করা হয়েছে, তা দেশের ভবিষ্যৎ প্রজন্মের নৈতিকতা ও সুস্থ সামাজিক অনুশাসনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। মানুষকে যাবতীয় পশুপ্রবৃত্তি, স্বেচ্ছাচারিতা ও অন্যায়-অপরাধ থেকে বাঁচিয়ে রাখতে ধর্মশিক্ষা বা ধর্মীয় অনুভূতির বিকল্প নেই। এ কারণে নতুন শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ থেকেই আমরা দাবি জানিয়ে আসছি, শিক্ষার সব স্তরে সঠিক ধর্মশিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে। ইসলাম সবসময় অন্যায়, অবিচার, ঘুষ-দুর্নীতি, মদ-জুয়া, মিথ্যা, খুন, ধর্ষণ, মারামারি ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার। সুতরাং সুস্থ মানসিকতাপূর্ণ আদর্শ নাগরিক গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প কিছুই হতে পারে না।

৬. ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন, মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের নামে শিরিকি সংস্কৃতিসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে।
দেশে ভাস্কর্যের নামে আবক্ষ নারী-পুরুষ বা জীবজন্তুর মূর্তি তৈরি এবং ফুল দিয়ে সেসবকে সম্মান প্রদর্শনের রেওয়াজ যে হারে শুরু হয়েছে, তা ৯০ ভাগ মুসলমানের দেশে কখনো কাম্য হতে পারে না। ইসলামে স্পষ্টভাবে মূর্তি তৈরি ও সম্মান প্রদর্শনকে শিরক ও হারাম ঘোষণা করা হয়েছে। তবে আমরা কখনো প্রাণহীন শিল্পকর্মের বিরোধী নই। বরং ইসলাম সৌন্দর্য ও জ্ঞান-উদ্দীপক শিল্পকর্মকে উৎসাহিত করে।
অপর দিকে মঙ্গলপ্রদীপ ও মোমবাতি প্রজ্বলন অগ্নিপূজক ও পশ্চিমা সংস্কৃতি। কথিত গণজাগরণ মঞ্চ থেকে এটাকে এদেশে ঢালাওভাবে প্রচলনের জোর চেষ্টা চলছে। ৯০ ভাগ মুসলমানের দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে অগ্নিপ্রজ্বলনের মতো পশ্চিমা ও বিজাতীয় এই সংস্কৃতির প্রচলন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কারো ধর্মীয় আচরণে এ ধরনের কোনো সংস্কৃতিচর্চার বিধান থাকলে সেটা তারা নিজেদের পরিসরে পালন করতে পারে। কিন্তু কথিত গণজাগরণ মঞ্চ থেকে ঘোষণা দিয়ে ঢালাওভাবে এদেশের তরুণ ও ছাত্রসমাজকে দিয়ে এই সংস্কৃতি চর্চা করিয়ে জাতীয় সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত করার ঘৃণ্য প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এদেশের তৌহিদি জনতা এটা মেনে নিতে পারে না। এই ধরনের কার্যক্রম বন্ধের দাবি অত্যন্ত যৌক্তিক ও বাস্তবসম্মত।

৭. রেডিও টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে দাড়ি-টুপি ও ইসলামি কৃষ্টি-কালচার নিয়ে হাসি-ঠাট্টা এবং নাটক-সিনেমায় খল ও নেতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস-পোশাক পরিয়ে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করতে হবে।
বর্তমানে উপরি উক্ত গণমাধ্যমে ইসলামি নিদর্শন নিয়ে হাসি-তামাশা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। খুনি, দাঙ্গাবাজ, সন্ত্রাসী ও দেশদ্রোহী চরিত্রে পায়জামা-পাঞ্জাবি ও দাড়ি-টুপিধারীদের উপস্থাপন করা হয়। যা স্পষ্টতই ইসলাম ও মুসলমানদের ষড়যন্ত্রমূলকভাবে হেয় করা ছাড়া আর কিছু নয়। ৯০ ভাগ মুসলমানের দেশে এমন আচরণ কোনোভাবেই চলতে দেয়া যায় না এবং এটা সুস্থ চিন্তার মতপ্রকাশও হতে পারে না। এর কুফল বর্তমানে সমাজে পড়তে শুরু করেছে। কথিত শাহবাগীরা দাড়ি-টুপিধারী, বয়োবৃদ্ধ মুসলমান এবং ইসলামি সংস্কৃতির বিরুদ্ধে যেভাবে হামলে পড়ছে, তা অমুসলিম দেশেও সচরাচর দেখা যায় না। তাই আমাদের এই দাবির যৌক্তিকতাও বলার অপেক্ষা রাখে না।

৮. জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে মুসল্লিদের নির্বিঘেœ নামাজ আদায়ে বাধা-বিপত্তি ও প্রতিবন্ধকতা অপসারণ এবং ওয়াজ-নসিহত ও ধর্মীয় কার্যকলাপে বাধাদান বন্ধ করতে হবে।
বর্তমানে রাজনৈতিক কারণে মসজিদ-মাদ্রাসায় অনাকাক্সিত বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে। জুমার দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের বিভিন্ন গেট বন্ধ রাখা, গুলিবর্ষণ, টিয়ার শেল নিক্ষেপ, তল্লাশির নামে হয়রানি, বুট জুতা নিয়ে মসজিদে পুলিশের প্রবেশসহ হরেক রকমের অবমাননা এবং মুসল্লিদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ওয়াজ ও তাফসির মাহফিলে বাধাদান, মাইক খুলে নেয়া এবং অনুমতি না দেয়ার মতো ঘটনাও ঘটছে। ধর্মকর্ম পালন এবং মসজিদে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে চাপিয়ে দেয়া ৯০ ভাগ মুসলমানের দেশে কোনোভাবেই মেনে নেয়া যায় না।

৯. দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রার স্বার্থে পার্বত্য চট্টগ্রামসহ দেশব্যাপী ঈমান ও দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও ও খ্রিষ্টান মিশনারিদের ধর্মান্তরকরণসহ সব অপতৎপরতা বন্ধ করতে হবে।
পার্বত্য চট্টগ্রামকে নিয়ে পশ্চিমা খ্রিষ্টান বিশ্ব সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত; এটা এখন আর কারো কাছে গোপন বিষয় নয়। খ্রিষ্টান মিশনারিদের পার্বত্য এলাকায় ধর্মান্তরকরণ প্রক্রিয়া এতটাই প্রকট আকার ধারণ করেছে, যা এদেশের স্বাধীনতা ও অখণ্ডতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ ছাড়াও অনেক চিহ্নিত এনজিও দেশের শিক্ষায় অনগ্রসর ও অনুন্নত এলাকায় বেছে বেছে সাহায্য-সহযোগিতা ও শিক্ষাদানের আড়ালে মুসলমান শিশু-কিশোর ও বয়স্কদের খ্রিষ্টান ধর্মে দীক্ষিত করছে; যা খুবই উদ্বেগজনক। আমাদের দাবি হলোÑ সরকার আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীসহ অন্যান্য তদারকি সংস্থার কঠোর নজরদারির মাধ্যমে এসব নিয়ন্ত্রণ করে সন্দেহজনকদের দেশ থেকে বহিষ্কার করে জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতা হুমকি মুক্ত রাখতে হবে।

১০. কাদিয়ানিদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করতে হবে।
কখনো শেষ নবী, কখনো ঈসা (আ:) এবং কখনো ইমাম মাহদীর দাবিদার গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী আহমদিয়ারা নিজেদের মুসলমান দাবি করে এদেশের সরলমনা মুসলমানদের বিভ্রান্ত করে কাদিয়ানি বা আহমদিয়া জামাতভুক্ত করে ঈমানহারা করার গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যাতে বিভ্রান্ত হয়ে অনেক সরলমনা মুসলমানই ঈমানহারা হচ্ছেন। কাদিয়ানি তথা আহমদিয়াদের এই ঈমানবিধ্বংসী প্রতারণা বন্ধ করার জন্য বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশেও তাদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং তাদের প্রতারণাপূর্ণ সব অপতৎপরতা ও অপপ্রচার নিষিদ্ধ করতে হবে। এই দাবি আমাদের দীর্ঘ দিনের।

১১. রাসূলপ্রেমিক প্রতিবাদী আলেম-ওলামা, মাদরাসার ছাত্র, মসজিদের ইমাম-খতিব ও তৌহিদি জনতার ওপর হামলা, দমন-পীড়ন, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, নির্বিচারে গুলিবর্ষণ এবং হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।
দেশের ৯০ ভাগ মুসলমানের যৌক্তিক ঈমানী দাবিগুলোর পক্ষে কথা বলতে গিয়ে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন রাসূলপ্রেমিক প্রতিবাদী আলেম-ওলামা, মাদ্রাসাছাত্র, মসজিদের ইমাম-খতিব এবং তৌহিদে বিশ্বাসী মুসলমান। কেবল ইসলামের কথা বলতে বা দাবি জানাতে গিয়ে তারা যে মিছিল সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে, তাতে দমন-পীড়ন চালানো হয়েছে, নির্বিচারে গুলিবর্ষণ ও গণহত্যা চালানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। দেশের বিভিন্ন স্থানে এদেরকে ধর্মকর্ম পালনে হুমকি ও ভয়ভীতি দানের খবরও আসছে। একটা স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে এমনটা চলতে পারে না।

১২. অবিলম্বে গ্রেফতারকৃত সব আলেম-ওলামা, মাদরাসার ছাত্র, ইমাম-খতিব ও তৌহিদি জনতাকে মুক্তিদান, দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং দুষ্কৃতকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
হেফাজতে ইসলামের ঈমান-আকিদা ও ইসলামের ইজ্জত সংরক্ষণ, দেশের স্বাধীনতা, সংস্কৃতি, সামাজিক ও ধর্মীয় অনুশাসন নিরাপদ রাখার চলমান আন্দোলনে অন্যায়ভাবে অনেক আলেম-ওলামা, মাদ্রাসাছাত্র, মসজিদের ইমাম-খতিব ও তৌহিদে বিশ্বাসী নিরীহ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আমরা অবিলম্বে গ্রেফতারকৃত সব আলেম-ওলামা, মাদ্রাসাছাত্র, ইমাম-খতিব ও তৌহিদি জনতাকে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি। তাদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত ও নিহতদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছি।

১৩. বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়সমূহের ন্যায্য অধিকার নিশ্চিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে।
আমাদের দেশে যুগ যুগ ধরে উজ্জ্বল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। বাংলাদেশে বহু সম্প্রদায়ের সম্প্রীতিমূলক অবস্থান বিশ্বের অনেকের কাছেই দৃষ্টান্ত হয়ে আছে। বাংলাদেশের এই সুনাম নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারী মহল এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সহাবস্থানকে কলঙ্কিত করতে ওঠেপড়ে লেগেছে। সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলায় জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত ও শাস্তিদান এবং দেশের সংখ্যালঘু সম্প্রদায়গুলোর ন্যায্য অধিকার ও নিরাপদ বসবাস নিশ্চিত এবং সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ ও সতর্ক দৃষ্টি রাখার দাবি জানাচ্ছি।

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...